শূণ্যের পরে
শূণ্যের পরে কিছু নেই মনে হয় আর তবু খুঁজে ফিরি বারবার কে ডাকে আড়াল থেকে চেনা নাম ধরে যেন ভালবাসা বিলাবে সে অকাতরে আমি চেয়ে আছি অপলক নয়নে আকাশের দিকে অশান্ত মনে তার প্রতীক্ষার মূহুর্তগুলো চক্রাকারে ঘুরে হৃদয়ের কন্দরে কন্দরে শূণ্যের পরে এক দিগন্তবিহীন আকাশ কিছু সুখ কিছু দুখ কিছু দীর্ঘশ্বাস শায়িত স্বপ্নের রাশি রাশি অসুখ ও বেদনা শুয়ে আছে সবুজ গালিচায় আমরা তা দেখি না শূণ্যের আড়ালে স্রষ্টা ও সৃষ্টির প্রেম ও মতান্তর দুর্বোধ্য ভাষায় খেলে যায় নিরন্তর রচে উপাখ্যান নি:শব্দ অক্ষরে নিশীথ রাতের বুক চিরে রসিকজন মেতে ওঠে বিভোর নেশায় অতি মানুষের অববাহিকায়। কে তারে পায় কে তারে পরায় সিঁদুর নিজেকে নিশ্চিহ্ন করে প্রেমিকের বিচলিত সুর বিরহের প্রতিধ্বনিতে ভারি প্রতিটি প্রহর