Posts

একটা মিথ্যার আকাশ।। আবু আশফাক্ব চৌধুরী।

প্রতিদিন টুকরো টুকরো মৃত্যু নিয়ে বেঁচে থাকি ভাসমান হাঁসের পালকের মতো রাত ছুঁয়ে থাকে গভীর ঘুমের আকাশ নির্লিপ্ত ভাবনার ছায়া তূলো মেঘ ওড়ে প্রতিদিন একটা মিথ্যা র আকাশ মাট...

জ্যামিতিক রশ্মির অন্ধকার।। আবু আশফাক্ব চৌধুরী।।

ইলেকট্রন প্রোটন নিউট্রন .... তারপর... দুশো বছর মেনে নিলাম বিনা দ্বিধায় এল নতুন আবিষ্কার আলফা বিটা গামা... রশ্মির খেলা... অদৃশ্য হল প্লুটো জ্যামিতিক অ আ ক খ রঙ বদলায় আমাদের বিশ্বা...

নীলকন্ঠী হাওয়া।।আবু আশফাক্ব চৌধুরী।।

চৌকাঠে রজনী আটকে গেছে প্রলম্বিত শিরস্ত্রাণ ভোরের পাখির মাসুম পালকগুলো ঝরে পড়ে স্বপ্নের শিথানে- পৌষের কুয়াশা ঘেরা চোখ গর্ভবতী গাছের কাছে নতজানু সময় আটকে থাকে ছেঁড়াখো...

সুখটান।। আবু আশফাক্ব চৌধুরী।।

ওড়ছে বৃন্দাবনী ধোঁয়া সুখটান - হুঁকো চক্কর কাটছে ভদ্রলোকের মতো ধীর পা কতিপয় আধা বৃদ্ধ  যুদ্ধের গল্পে ব্যস্ত একটু পরপর  চোখ বুঁজা সুখটান... আসলে এখানে সবাই বক্তা কেউ শ্রোত...

ঈশ্বরের শাস্তি হোক

ক্ষমা করো আমি অনির্বাণ এখনও ছাইয়ের পাশে হাত রেখে বেঁচে আছি..... সবচে' অদ্ভুত লাগে যখন অন্ধ আলোকে মিথ্যাকে মিথ্যা বলতে শ্বাসভ্রম ভিরমিতে অশুদ্ধ শব্দরাশি মেঝেতে গড়ায় কিংবা... "চুপ শুধু চুপ"-এই ভৌতিক আওয়াজ লাল চোখে এসে বিঁধে দুই কানে সতর্ক প্রহরীর জ্বলন্ত চাবুক... বুঝি আমি বন্দি আছি প্রহরা বেষ্টিত দেয়ালের রিক্ত প্রেমে চুমু খেয়ে ভাসি জলে তুলে নেই এই ঠোটে অনিচ্ছ তোমার ভাষা আর তখন-- আমি আর আমার নই সকলই তোমার অসাধ্য অরণ্য প্রেমে ডেরা সাজে স্তব্ধ হয় নীলকণ্ঠ অগাধ বিশ্বাস.... বিশ্বাসের ডানা জুড়ে ব্যপ্ত হয় স্বয়ং ঈশ্বর তারপর -........ ঈশ্বরের শাস্তি হোক    স্বাধ্বীর কৃপায় ....

ঘাতকের পদধ্বনি

Image
রাণুর মা হঠাত এসে ডাক ছাড়লো-‘বাবু ! বাবু ! একটু দরজা খুলুন ।   চাকরির সুবাদে এখানে আসার পর থেকে সবাই আমাকে ‘বাবু’ বলে সম্বোধন করে। রাণূর মা তো প্রায় সময় আপন জনের মতন আসা যাওয়া করে। এক আত্মীয়তার বন্ধন ক্রমে ক্রমে সুদৃঢ হয়ে ওঠেছে সেই আসার পর থেকেই। আমিও অবসর কাটাতে ওদের ঘরে যাই। চা জলযোগ তো নৈমিত্তিক ব্যাপার। মাঝেমাঝে রাণুকে পাঠের দু একটা কঠিন বিষয় সমাধান করতে সাহায্য করি। এতে অন্তরঙ্গতা আরও বেড়ে উঠেছে।আজ হঠাৎ মাসি হন্তদন্ত হয়ে ছুটে এসে ডাক ছাড়ছে কেন ? ভাবলাম হয়তো টাকা পয়সা ধার চাইতে এসেছে। দরজা খুলে দিয়ে বললাম-কী হয়েছে মাসি ? আমাকে কোন উত্তর না দিয়ে বলল- শিগগির চলুন আমাদের বাসায় কাজ আছে । -          কী কাজ ? কারো অসুখ বিসুখ নাকী ? -          না না গেলে দেখবেন । তাড়াতাড়ি চলুন। দরজায় তালা লাগিয়ে অগত্যা তার পেছনে পেছনে চললাম। কোয়ার্টার থেকে ওদের বাসা বেশি দূরে নয় এক ফার্লং হবে । বাসায় পৌছে দেখি একটা যুবতী মেয়ে বারান্দায় বসে আছে । সামনে একটা ভাঙা সুটকেস। ফাঁক দিয়ে কিছু ফাটাটুটা কাপ...

সন্ধ্যার আঁচলে

সব শেষে একটা প্রার্থনা দাঁড়িয়ে থাকে পাখি চলে যাওয়ার পর অবশিষ্ট দানাটির মতো ছায়া ঘেরা সন্ধ্যার আঁচলে অনুভবে ধরা দেয় বিসর্জনের আগে অনিবার্য কাচের জানালা জুড়ে সকালের রো...