নতজানু
এতো নতজানু হওয়া ঠিক নয় মানুষের কাছে
মানুষ রঙ পালটায় পলে পলে
মানুষ ঈশ্বর নয় কথা রাখবে
মানুষ কখনো যেতে পারেনা ঈশ্বরের দলে
একটা মানুষ হয়তো দাঁড়িয়ে আছে পুলের কার্ণিশ ধরে
তার হাতপাগুলো কর্মক্ষম নয়
বেশ শান্ত সৌম্য
তুমি ভাবছো কিছু দান করবে অকাতরে
কাছে গেলে বেরিয়ে পড়লো তার লাল চোখ
হাতে ছোরা
মূহুর্তে তোমার দুটো হাত পাকড়ে নিয়ে
সর্বহারা করে দিল ছিনিয়ে সর্বস্ব
Comments
Post a Comment