সংগতি কাফন

"জর জমি সকল থৈয়া করিবায় গমন
কেবল সংগতি কাফন মনা রে
কেবল সংগতি কাফন "
বলে গেল সাধক সম্রাট শাহ শিতালং

বৈভবে বিভোর মন মায়ার ভুবন 
আমার কি আছে আর রবে কতক্ষণ 
রঙরসের বশে আমি মজি প্রাণ ও মন
আশায় আশায় বাসা বাধি ধ্বংস হল তন

না নিলাম প্রভুর নাম সঙ্গ ছাড়া গতি
লাভের গুড় পিঁপড়া খেল হলনা সুমতি 
ঘর গৃহ নিয়ে ব্যস্ত সন্তান সন্ততি 
লোভ লালস অহংকারে ডুবে আছি অতি 

পথের পরে পথ দেখায়ে ডেকে নিল ইবলিশ 
শয়তানের জালে ফেঁসে কাটে অহর্নিশ 
বেলা শেষে শূন্য হাতে কোথায় যাব ফিরে 
নাইরে আমার আপন কেহ এই ধরণীর পরে 

তুমি করিম তুমি রহিম তুমি তো রহমান 
এই আশাতে বুক বেধেছি কর ক্ষমা দান

Comments