যদি হারিয়ে যায়

যদি হারিয়ে যায় স্থিতি 
মোহাজির হুসেইন চৌধুরী 

যদি হারিয়ে যায় হাতের পাণ্ডুলিপি 
হারিয়ে যায় অজস্র কবিতা 
খোয়ে যাওয়া ব্যাগে রাখা
ছ'শ পাতার সুদীর্ঘ উপন্যাস 
অতি সন্তর্পণে রেখে যাওয়া 
পুর্বপুরুষের লিগ্যাসিনামা
মানে আমার আত্মপরিচয় 
জমির জমাবন্দিসহ
 স্থিতি ও স্থায়িত্বের দলিল। 
বিমুখ  আকাশ যদি 
ভেঙে পড়ে মাথার উপর 
তাহলে কতটুকু সময় তুমি সজ্ঞানে 
দাঁড়িয়ে থাকতে পারবে স্বভূমির উপর 
শিরদাঁড়া সোজা রেখে বলতে পারিস
যাক সব কিছু নিপাত যাক
আমি তো সশরীরে এখনও বেঁচে আছি 
সুঠাম শরীর ও বোধে ফিরে দাঁড়িয়ে 
করে নেব পুনশ্চ পুনর্নির্মাণ! 
নেপালের বিভীষিকাময় জলস্রোতে
ঘর বেঁধে স্মৃতি চিহ্নে এঁকে যাব অনন্য বিস্ময়। 

Comments