Posts

চিলেকোঠা/ মোহাজির হুসেইন চৌধুরী

মনের ভেতর একটা ঘর ঘরের ভেতর একটা চিলেকোঠা চিলেকোঠায় আমার ব্যর্থ স্বপ্নরা কিলবিল করছে,ডানা ঝাড়ছে যেন এইমাত্র উডডীন হবে আমার দুচোখের কোণে লাবণ্যমাখা জল গড়িয়ে পড়ছে কুয়াশাচ্ছন্ন দৃষ্টি সম্মুখের পথ আর দেখা যায়না পা থমকে যেতে চায়....(০৮/০১/২০২৩)

ঠেলাঠেলি

এখানে জায়গা নেই তবু দাঁড়িয়ে থাকতে হয় ঠেলাঠেলি। শব্দ হয় তুমি সরে যাও যাবে কোথা ? রাম আর রহিমের বচসা সুদীর্ঘ কাল থেকে  । ওরাতো চলে যাচ্ছে ভিড়ের ভিতর থেকে ঝরে পড়ছে জপমালার দানার মতোন কেউই বেশি সময় দাঁড়াতে পারেনা । তবে ঠেলাঠেলি কেন? কাঁধে হাত রেখে বুকে বুক মিলিয়ে একসাথে  আকাশের চাঁদ দেখি । দেখি পাখি ও ফুল কুসুম রঙা ভোরের আলো এইতো ভালো। কবুতরের ডানার ছায়ায় বাসা বাঁধি । নয়ন জুড়ে ঝরুক সুখের বারি

ঈপ্সিত বৈভব

একটা প্রতিপক্ষ দাঁড়িয়ে থাকে পথের বাঁকে বাঁকে চেনা অচেনায় নিজের ছায়ার মতো ওদের আড়ালেই লুকিয়ে রয়েছে  আমার ঈপ্সিত বৈভব দিনকে রাত এবং রাতকে দিন করে হাঁটছি আমি বালুময় সৈকতে ওপারের খুঁজে  এক পা এগোলে দু পা পিছলে যায় মরীচিকা মধুময় হয়ে ডাকে হাতের ইশারায় পিপাসার অন্ত নেই জিভে অনন্ত খরা নববধূর মতো সেজে বসে আছে বসুন্ধরা চোখ টিপে টিপে জানায় গোপন ইঙ্গিতে সাজের আড়ালে বিষের পেয়ালা প্রেমিকের তরে সাজানো গোছানো অশুভ শঙ্কায় দ্রুত ধাবিত মন  ছজন প্রহরী বেষ্টিত আজীবন পথে পথে কাঁটা ঝাড় বিপ্রতীপ ঢেউ হাত ধরে পার করে নিবেনা কেউ  আমি একা হেঁটে যাই নিঃসঙ্গ আঁধার আমি কারো নই কেউ নয় আমার।

আলিবাবা ও চল্লিশ চোর।।

মোহাজির হুসেইন চৌধুরী দুচোখ থেকে খোয়াব  নামিয়ে  রেখে এখন  শুয়ে পড়ি মৃণ্ময়ী  শরীর  পস্তায় মন পস্তায় দীর্ঘ পরিক্রমণ অথচ  হাতের মুঠোয় একটা  শূন্য হৃদয় শক্ত সুপারির গায় দ...

ইউক্রেন

মোহাজির হুসেইন চৌধুরী (12/04/22) ঝলসানো শরীরে সেই শিশুটি পথের পাশে জ্বলন্ত রোদ্দুরে দাঁড়িয়ে আছে --- জানেনা কোথায় তার মা-বাপ কোথায় ঘরবাড়ি একটুকরো রুটি চায় এখনও বাঁচার অধিকার খোঁজ...

ফ্রেমে বাঁধা সেই ছবি

মোহাজির হুসেইন চৌধুরী একটা জলজ্যান্ত সেই মানুষ এখন একটা ছবি পুরনো ঘরেই বেশ হাঁটাফেরা করে কারো হাত ধরে চলে যায় এদিক সেদিক হাতগুলো কার হয়তো আত্মজার হয়তো কোন পরম প্রিয়ের ...

টেম্পেস্ট

বুকের আপেল সঙ্গে আপেলের ঘ্রাণ নিশীথ যৌবনে এ কী অদ্ভুত টান প্রেম প্রেম ভালবাসা নির্জন বনে জেগে ওঠে মিরান্দার কচিকাঁচা মনে ফার্দিনান্দ কাছেই ছিল দাঁড়িয়ে একা সেদিন জনহী...