প্রেমের পথে হাঁটা
প্রেমের পথে হাঁটা।।
- মোহাজির হুসেইন চৌধুরী।।
প্রেম করেছি অনেক অনেক প্রেমের পথে হাঁটা
জীবনটা তো শেষ করেছি খেয়ে প্রেমের ঝাটা
কি পেয়েছি রোদ্দুরে আর বৃষ্টিপাতে ভিজে
অচেনা আকাশ বজ্র আঁটুনি সকাল সন্ধ্যা সাঁজে
চুমুটাই ছিল সার্থক আর দারুণ চমকে
হাতটা যখন লেগে থাকতো তোমার নরম বুকে
হৃদয় তখন গরুড় পাখির দ্বিতীয় জনম
ডানা ঝাপটায় মলয় হাসি কী সঙ্গম
তারপর আর বিশাল মাঠে শুধু হাহাকার
চিৎপটাং সব রঙবেরঙের স্বপ্ন উধার
প্রেম চলে যায় বহুদূরে যে যার পথে
স্মৃতির ভেলায় ভাসিয়ে গিয়ে উল্টো রথে
চোখের কোণে অশ্রু ঝরে রতিক্লান্ত
প্রেমের যখন বয়স বাড়ে বিষদন্ত
গজায় পাখা নিমেষে সে অন্তর্হিত
বিরহটাই শুয়ে থাকে জন্মগত।
Comments
Post a Comment