Posts

আলিবাবা ও চল্লিশ চোর।।

মোহাজির হুসেইন চৌধুরী দুচোখ থেকে খোয়াব  নামিয়ে  রেখে এখন  শুয়ে পড়ি মৃণ্ময়ী  শরীর  পস্তায় মন পস্তায় দীর্ঘ পরিক্রমণ অথচ  হাতের মুঠোয় একটা  শূন্য হৃদয় শক্ত সুপারির গায় দ...

ইউক্রেন

মোহাজির হুসেইন চৌধুরী (12/04/22) ঝলসানো শরীরে সেই শিশুটি পথের পাশে জ্বলন্ত রোদ্দুরে দাঁড়িয়ে আছে --- জানেনা কোথায় তার মা-বাপ কোথায় ঘরবাড়ি একটুকরো রুটি চায় এখনও বাঁচার অধিকার খোঁজ...

ফ্রেমে বাঁধা সেই ছবি

মোহাজির হুসেইন চৌধুরী একটা জলজ্যান্ত সেই মানুষ এখন একটা ছবি পুরনো ঘরেই বেশ হাঁটাফেরা করে কারো হাত ধরে চলে যায় এদিক সেদিক হাতগুলো কার হয়তো আত্মজার হয়তো কোন পরম প্রিয়ের ...

টেম্পেস্ট

বুকের আপেল সঙ্গে আপেলের ঘ্রাণ নিশীথ যৌবনে এ কী অদ্ভুত টান প্রেম প্রেম ভালবাসা নির্জন বনে জেগে ওঠে মিরান্দার কচিকাঁচা মনে ফার্দিনান্দ কাছেই ছিল দাঁড়িয়ে একা সেদিন জনহী...

তুমি অপরাধী অথবা উন্মাদ

মোহাজির হুসেইন চৌধুরী ত্রিভুবন বলতে যে অক্ষরেখা দ্রাঘিমা ভেসে ওঠে মনের পুঞ্জিতে ভোরের আলো এসে তাকে ধুয়ে মুছে নেয় দিগন্তে হাহাকার জাগে নৈরাশ্যিক ছোঁবলে তবু আমি বেঁচে ...

অঝোর লবণজল দু' দানা ভাত।।

সীমিত শব্দের অক্ষরে ঘুরপাক 'অঝোর লবণজল আর দু' দানা ভাত' ; এটাই কি জীবন? হাত থেকে হাত ঝেড়ে ফেলে দূরান্তর মন ও মননের অনিকেত আশার ব্যঞ্জনা ছা-বাচ্চার প্রতিকৃতি বুকে নিয়ে শুধু ...

নক্ষত্র নাগরিক।।

মোহাজির হুসেইন চৌধুরী।। আমাকে তো যেতে হবে যেতে হবে আকাশের অলিগলি পেরিয়ে দুর্দম দূরত্ব পাড়ি দিয়ে এক অজানার সমুদ্র বক্ষে আমি নক্ষত্র-নাগরিক হব একদিন রকেটের খোলসের মতো পরিত্যক্ত শেলগুলো একে একে খুলে ফেলে দাগ রেখে পথে তোমাদের সজল চোখে ধূলো দেব- শূন্যের অবয়বে যে দিল গড়ন সেই চাঁদ সেই  সূর্য সেই  বাতাসের স্পর্শ মাখা অণু পরমাণু  থেকে  আমার অদ্ভুত সৃজন  কারও অভিসার কারও ঈপ্সিত ইঙ্গিতে  এই বিচরণ ক্রমশ স্তব্ধতার দিকে হেঁটে যাচ্ছি বিকিরণ বিচ্যুতি স্বতঃসিদ্ধ কক্ষপথ সোহাগের বুলি দিয়ে তার কাছে ডাকে আমি যাবো এভাবেই একদিন তোমাদের অফুরন্ত ভালবাসা নিয়ে চলে যাবো নক্ষত্রের দেশে স্তব্ধবাক এই যাত্রা আর ফিরে আসা নেই নিরুত্তর তমালের ছায়া মাখা যাত্রাপথে অন্তর্গত স্রোতে একদিন বিলীন হব একা-একা নিঃশব্দ অক্ষরে।