ভগ্ন চৌকাঠে কার হিতকামনা
ভগ্ন চৌকাঠে যার হিতকামনা
- মোহাজির হুসেইন চৌধুরী।।
মা মানে একটা দরজা খোলা থাকে
সময় অসময় কিছুই বোঝেনা
অন্তরাল বলে তার কাছে কিছু নেই
নির্দ্বিধায় গমণাগমণ
রক্তের বিন্দু থেকে সেই যে সূচনা
স্বপ্নিল আকাশ জুড়ে অনন্য রচনা
সমস্ত না - গোয়ারকে জরায়ুর মুখে
বন্দি রেখে উচ্চারণ করে - "খোকা
তোকে আমি ভালবাসি"
কাল বয়ে যায় টিক টিক টিক
হাত-পা গুলো কারণে অকারণে
চৌকাঠে আঘাত করে
কখনো কখনো
টুকরো টুকরো ভেঙে পড়ে
ভগ্ন চৌকাঠ থেকে শব্দ ভেসে আসে
খোকা কেমন আছিস
তোর মঙ্গল হোক
সুস্থ থাক সুন্দর থাক...
মা মানে ভেঙে পড়া চৌকাঠ থেকে
পরম্পরাগত হিতকামনা
যার কোন উপমা হয়না।
Comments
Post a Comment