নিরাপদ প্রত্যাবর্তন।।
নিরাপদ প্রত্যাবর্তন
মোহাজির হুসেইন চৌধুরী।
সন্ধ্যা মেলানো মাঠে
রউয়া বিলের পাড়ে
সেই মেয়েটি তই তই
তিরি তিরি বলে কাকে ডাকে
দল বেধে নেমে আসা
এক ঝাঁক হাঁস
পালক ঝাড়তে ঝাড়তে
সায় দেয় সেই ডাকে
মেয়েটির আঁচলে ভয়
সম্ভ্রমে ওড়না টেনে
ঢেকে রাখে বুক
সন্ধ্যাটা নিরিবিলি নেমে আসুক।
নিরাপদে ঘর ফেরা হোক।
হে সভ্যতা পথ হাঁটতে হাঁটতে
তুমি অন্ধকার গলিতে ডুবে যাচ্ছ কেন?
ফিরে এসো আলো হাতে নিয়ে
নির্ভয়তার উন্মোচন হোক।
Comments
Post a Comment